আমরা যা বানাই
আমাদের প্রোডাক্ট OptiNet, যা ইন্টারনেট সার্ভিস প্রোভাইডারদের বিলিং ও নেটওয়ার্ক পরিচালনা চালায়; আর EMILock, যা দিয়ে ফোন বিক্রেতারা কিস্তিতে বিক্রি করেন এবং কিস্তি বাকি পড়লে ফোনটি লক করেন। আরও কয়েকটি তৈরি হচ্ছে।
প্রতিটি প্রোডাক্ট একটি খাতের জন্য, আর সেই খাতের গভীরে যায়: কোন পেমেন্ট গেটওয়ে, কোন যন্ত্র, হিসাবরক্ষক কোন রিপোর্ট চান। সবার জন্য একটি সাধারণ টুল হওয়ার চেয়ে এক ধরনের ব্যবসার কাছে স্বাভাবিক পছন্দ হওয়াই আমাদের লক্ষ্য।
আমাদের প্রোডাক্টগুলো যেভাবে শুরু হয়
বেশির ভাগেরই শুরু একটি সত্যিকারের ব্যবসার আনা একটি সমস্যা থেকে — যা স্প্রেডশিট বা বিদেশি সফটওয়্যারে মেটেনি। আমরা তাদের জন্য সেটি বানিয়েছি, প্রোডাকশনে চালিয়েছি, আর অন্য ব্যবসারও একই জিনিস দরকার দেখে সেটিকে প্রোডাক্ট বানিয়েছি।
পরে কী বানাব, তা এখনো এভাবেই ঠিক হয়। আপনার খাতে যে সফটওয়্যারটি থাকা উচিত তা না থাকলে, আমরা শুনতে চাই।
আমরা কারা
ঢাকা থেকে কাজ করা কয়েকজন ইঞ্জিনিয়ার, ডিজাইনার আর নাছোড়বান্দা একজন QA লিড। যাঁরা প্রোডাক্ট বানান, সহায়তাও তাঁরাই দেন — মাঝখানে বাইরের কোনো হেল্প ডেস্ক নেই।
আমাদের ঠিকানা
FullStack, আনসার রোড, কেওয়া, শ্রীপুর, গাজীপুর, বাংলাদেশ। ফোন +8801751530303, ইমেইল hello@fullstack.bd। ট্রেড লাইসেন্স 005723।