এই ওয়েবসাইট যা সংগ্রহ করে
যোগাযোগের ফর্মটি আপনার নিজের ইমেইল অ্যাপ খোলে — বার্তাটি এই সাইটে জমা থাকে না। ইমেইল বা ফোনে যা পাঠান তা আমাদের ইনবক্স আর গ্রাহক রেকর্ডে রাখি, যাতে উত্তর দিতে পারি, আর সাবস্ক্রাইব করলে সহায়তা দিতে পারি।
এই সাইট কোনো বিজ্ঞাপন বা ট্র্যাকিং কুকি বসায় না। সমস্যা খুঁজতে পাতার অনুরোধের সাধারণ সার্ভার লগ রাখি, আর নিয়মিত মুছে ফেলি।
গ্রাহকের তথ্য
গ্রাহকদের যোগাযোগের তথ্য, সাবস্ক্রিপশন ও বিলের রেকর্ড আর সহায়তার ইতিহাস আমরা রাখি — সাবস্ক্রিপশন যতদিন চলে ততদিন, আর তারপর হিসাবের আইন যতদিন চায়।
গ্রাহকের তথ্য আমরা বিক্রি করি না, আর আইনের প্রয়োজন ছাড়া আমাদের দলের বাইরে কারো সাথে ভাগ করি না।
আমাদের প্রোডাক্টে থাকা ডেটা
আমাদের প্রোডাক্টে আপনি যে ডেটা রাখেন — আপনার নিজের গ্রাহক, তাঁদের পেমেন্ট, যন্ত্র ও রেকর্ড — তা আপনার। সেগুলো নিয়ে আমরা কেবল আপনার নির্দেশেই কাজ করি: সেবা চালানো ছাড়া অন্য কোনো কাজে ব্যবহার করি না, আর আমাদের কর্মীরা কেবল আপনি সহায়তা চাইলে বা সেবা চালু রাখতে তা দেখেন।
ডেটা এনক্রিপ্ট করে রাখা হয়, প্রতিদিন ব্যাকআপ হয়, আর সাবস্ক্রিপশন শেষ হওয়ার ত্রিশ দিন পর মুছে ফেলা হয়।
চাকরিপ্রার্থী
পাঠানো সিভি ও পোর্টফোলিও এক বছর রাখি, যাতে পদ খালি হলে আপনার কাছে ফিরে আসতে পারি; তারপর মুছে ফেলি। আগে মুছতে চাইলে hello@fullstack.bd-এ লিখুন।
আপনার অধিকার
আপনার সম্পর্কে আমরা কী রাখি তার একটি কপি চাইতে, সংশোধন করতে বা মুছে ফেলতে বলতে পারেন। hello@fullstack.bd-এ লিখুন, এক কর্মদিবসের মধ্যে উত্তর দেব।
FullStack, আনসার রোড, কেওয়া, শ্রীপুর, গাজীপুর, বাংলাদেশ। hello@fullstack.bd · +8801751530303। ট্রেড লাইসেন্স 005723।